গোপালগঞ্জের কোটালীপাড়ায় শহীদ রথীনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ। Mijanur Mijanur Rahman প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, আগস্ট ৫, ২০২৫ নিজস্ব প্রতিবেদক :(কোটালীপাড়া প্রতিনিধি) : বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ রথীন বিশ্বাসের সমাধিতে কোটালীপাড়া উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা বিএনপি, পৌর বিএনপি’র নেতাকর্মী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণ করেছে। আজ মঙ্গলবার (৫ আগষ্ট) সকাল ৮ টায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার শুয়াগ্রামে শহীদ রথীন বিশ্বাসের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম বিল্লাহ, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, শহীদ রথিনের ভাই বিপ্লব বিশ্বাস, ভাবী মাধুরী বিশ্বাস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত আবদুল্লাহ বিশ্বাস, ইমরান বিশ্বাস, রাজু তালুকদার ও হামিম বিশ্বাস, কোটালীপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপি’র সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদেন প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর খান, প্রশাসনিক কর্মকর্তা সুজয় কুমার উপস্থিত ছিলেন। শহীদ রথিন বিশ্বাস উপজেলার শুয়াগ্রামের মৃত দানিয়েল বিশ্বাস ও শেফালী বিশ্বাসের ছেলে। উল্লেখ্য গত বছর ৫ আগস্ট বিকালে গণঅভ্যুত্থানের পর জাতীয় সংসদ ভবন এলাকায় বিজয় মিছিলে গিয়ে আহত হন রথীন বিশ্বাস। ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সাইন্স এন্ড হাসপাতালে ভর্তি করা হলে ওইদিন রাতে তার মৃত্যু হয়। পরদিন কঠোর গোপনীয়তার মধ্যে লাশ গ্রামের বাড়িতে এনে বাবা-মায়ের সমাধির পাশে সমাধিস্থ করা হয়। প্রতিবন্ধী ভাই বিপ্লব বিশ্বাস, ভাবি মাধুরি বিশ্বাস ও ছোট বোন প্রতিবন্ধি রুমা বিশ্বাসকে নিয়েই ছিল রথীন বিশ্বাসের সংসার। ঢাকার রাজারবাগ উইলিয়াম কেরি ইন্টারন্যাশনাল স্কুলে অফিস সহকারি পদে কর্মরত ছিলেন রথীন বিশ্বাস। রথীন বিশ্বাসের ভাবী মাধুরি বিশ্বাস বলেন, রথীন শহীদ হওয়ার পরে জামায়াতে ইসলামীর পক্ষ থকে ২ লক্ষ টাকা পেয়েছিলাম সেই টাকা দিয়ে আমরা একটি চায়ের দোকান দিয়েছি। জুলাই ফাউন্ডেশন থেকে ৫ লক্ষ টাকা পাই,সেই টাকা দিয়ে আমার ননদ (রথীনের ছোট বোন)কে বিয়ে দেই। রথীনকে হারিয়ে আমরা নিঃস্ব হয়ে গেছি। আমার স্বামী (রথীনের ভাই) একজন বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী। রথিনের আয়ে আমাদের সংসার চলতো। ও ছিল আমাদের কাছে সন্তানের মতো। উপজেলা নির্বাহী অফিসার বলেন, মোঃ মাসুম বিল্লাহ বলেন, রথীন বিশ্বাসসহ জুলাই অভ্যুত্থানে সকল নিহত ও আহতদের পাশে উপজেলা প্রশাসন আছে এবং থাকবে। SHARES জেলা/উপজেলা বিষয়: