ঢাকার কেরানীগঞ্জে যুবদল নেতা রেজাউল কবীর পলের গণসংযোগে জনতার ঢল

Mijanur Mijanur

Rahman

প্রকাশিত: ১১:৫৩ পূর্বাহ্ণ, অক্টোবর ১৮, ২০২৫

 

ঢাকা প্রতিনিধি:-কবির দেওয়ান:

ঢাকা-৩ বিএনপির সম্ভাব্য প্রার্থী ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবীর পল শুক্রবার ১৭ অক্টোবর বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা বাস রোড থেকে ব্যাপক গণসংযোগ কর্মসূচি পরিচালনা করেন। এতে হাজার হাজার বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এই কর্মসূচিতে রেজাউল কবীর পল সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচার চালান এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

জিনজিরা মসজিদে আছরের নামাজ আদায় শেষে তিনি জিনজিরা, গকুলচর, নজরগঞ্জ ও মান্দাইলসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। পথে পথে নেতাকর্মীদের উচ্ছ্বাস ও স্থানীয় জনতার উৎসাহে মুখর হয়ে ওঠে এলাকা। পলের গণসংযোগে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা নানা শ্লোগানে পরিবেশ মুখরিত করে তোলেন— “তারেক রহমানের ডাক, ঘরে বসে থাকা নয়, ভোট চাই ধানের শীষে!”

গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে রেজাউল কবীর পল বলেন,

দেশনেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেমেছি। এখন আর ঘরে বসে থাকার সময় নয়। গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের স্বাধীনতা ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিতে হবে।”

গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও তরুণ ভোটাররাও এ সময় পলের পাশে সমবেত হন।

এলাকাবাসী জানান, রেজাউল কবীর পল দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। তার এই গণসংযোগ কর্মসূচি কেরানীগঞ্জে বিএনপির রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

রেজাউল কবীর পল বলেন,

> “আমার রাজনীতি ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার ফেরানোর জন্য। শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে তারেক রহমানের নির্দেশে আমরা জনগণের পাশে আছি, থাকব।”

দিনব্যাপী এ কর্মসূচিতে জনতার ব্যাপক সাড়া ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কেরানীগঞ্জে আসন্ন নির্বাচনের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।