যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা ও দোয়া মাহফিল:

Mijanur Mijanur

Rahman

প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৫

 

কবির দেওয়ান ক্রাইম পেট্রোল. নিউজ :

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর মাজারে দোয়া ও ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।
আজ (২৭ অক্টোবর) সোমবার সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবীর পলসহ কেন্দ্রীয়, মহানগর ও বিভিন্ন ইউনিটের যুবদলের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
যুবদল নেতৃবৃন্দ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা পালন করবে। তারা অবিলম্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন।
মো: কবির দেওয়ান
২৭:১০:২০২৫