দক্ষিণখানে চাঁদাবাজদের হামলা, প্রবাসীর দোকান ভাঙচুর* Mijanur Mijanur Rahman প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১০, ২০২৫ মো:শাওন:(করেসপন্ডেন্ট ক্রাইম) : দক্ষিণখান, ঢাকা: লন্ডন প্রবাসী মিজানুর রহমানের (৬০) দোকান ভাঙচুর করেছে একদল সন্ত্রাসী ও চাঁদাবাজ। ঘটনাটি ঘটেছে গত ২৯ নভেম্বর সকাল ৬টায় দক্ষিণখান থানাধীন কাওলার নামাপাড়া এলাকায়। মিজানুর রহমান জানান, তিনি বিগত ৮-৯ বছর ধরে কাওলার নামাপাড়ায় জমি কিনে বাড়ি করে সপরিবারে বসবাস করছেন। তার তিনটি দোকান ছিল, যা ভেঙে নতুন করে নির্মাণ করতে চেয়েছিলেন। কিন্তু একদল সন্ত্রাসী ও চাঁদাবাজ এসে তার কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে তারা তার দোকান ভাঙচুর করে। চাঁদাবাজদের মধ্যে প্রধান ছিলেন মামুন (৩৮), সাব্বির আহমেদ (৫০), সোহেল (৩৫) ও আরও ৫-৬ জন। তারা মিজানুর রহমানের দোকান লোহার হ্যামার দিয়ে ভেঙে প্রায় দুই লক্ষ টাকা ক্ষতি করেছে। এ সময় কেয়ারটেকার ইব্রাহীম ও রাজমিস্ত্রী লিটন বাধা দিলে তাদেরকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। মিজানুর রহমান ও সাক্ষীরা দক্ষিণখান থানায় মামলা করেছেন। উত্তরা জোনের ডিসি মো: মহিদুল ইসলাম তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। SHARES অপরাধ/দূর্নীতি বিষয়: